মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশিসহ ১৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শনিবার (১৬ মার্চ) দেশটির সংবাদ সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মেওর হিজবুল্লাহ আবদ মালিক এক বিবৃতিতে জানান, বারচাম ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ জন অভিবাসীর নথি যাচাই করা হয়। এ সময় ১৫৮ জনকে বৈধ ভিসা বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় বসবাস এবং অনুমোদিত সময়সীমা অতিক্রম হওয়ায় আটক করা হয়।
আটকদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৫৪ জন নারী। এছাড়া আটজন ছেলে ও তিনজন মেয়ে আছে। তারা ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের নাগরিক। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
