মাদারগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:২১ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে পল্লী বিদ্যুতের লোডশেডিং। ঘন ঘন লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা।

রবিবার (১৭ মার্চ) দুপুরে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের আয়োজনে মাদারগঞ্জ পুরাতন পৌরভবন মোড়ে এ মানববন্ধন হয়। এ মানববন্ধনে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, 'রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে লোডশেডিং। গ্রামে সবচেয়ে বেশি লোডশেডিং দিচ্ছে পল্লী বিদ্যুৎ। সেহরি ও নামাজের সময় লোডশেডিং হয়ে থাকে। ভালোভাবে গরম শুরু না হতেই যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে বুঝা যাচ্ছে গরমে তীব্র লোডশেডিং হবে।’

এ সময় তারা আরও বলেন, 'সরকার চলতি বোরো মৌসুমে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলছে। কিন্তু শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করা হচ্ছে। কৃষকেরা জমিতে সময়মতো সেচ দিতে পারছেন না। দ্রুত সময়ে লোডশেডিং না কমলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো.ওবাইদুল্লাহ আল মাসুম বলেন, 'মাঝখানের গত দুই-তিন দিন বেশি লোডশেডিং ছিল। এখন প্রায় অনেকটাই স্বাভাবিক। সামানে লোডশেডিং হবে কি না সেটা বলতে পারবো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত