লালপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:৪৪ পিএম

নাটোরের লালপুরে শাহাবুদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মার্চ) রাতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। অভিযুক্ত শাহাবুদ্দিন উপজেলার চকনাজিরপুর গ্রামের মৃত বইরুদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ শাহাবুদ্দিন ওই আশ্রয়ণ প্রকল্প এলাকায় মহিষ চড়াতে যান। এ সময় বৃদ্ধ ওই শিশুকে কৌশলে বরই বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ ও  শারীরিক নির্যাতন করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ধর্ষণের অভিযোগে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত