ভারতের উত্তরপ্রদেশের বরসানার রাধারানি মন্দিরে প্রাক-হোলি উৎসবে লাড্ডু বিলির সময় মন্দিরের রেলিং ভেঙে অন্তত ২২ জন আহত হয়েছেন। গত রবিবার এ ঘটনা ঘটে।
জাজা গেছে, রবিবার সন্ধ্যায় মন্দিরে ঢোকার জন্য দরজার বাইরে দাঁড়িয়েছিলেন পুণ্যার্থীরা। প্রাক-হোলি অনুষ্ঠান উপলক্ষে মন্দির চত্বরে বেশ ভিড় জমেছিল। সেই সময়েই ওপর থেকে মন্দিরের রেলিং ভেঙে পড়ে নীচে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের ওপর। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
মন্দিরের এক পুরোহিত জানিয়েছেন, সামনে দোল উৎসব। সেই উপলক্ষে রবিবার রাতে মন্দিরে একটি প্রাক-হোলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দিতেই মন্দিরে গিয়েছিলেন পুণ্যার্থীরা। কিন্তু মন্দিরের রেলিং ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মন্দির কর্তৃপক্ষ দর্শনার্থীদের মধ্যে লাড্ডু বিতরণ করছিল। তা নিতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। সেই সময়ে হঠাৎ ওপর থেকে রেলিং ভেঙে পড়ে। রেলিং ভেঙে পড়ার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বেশিরভাগের হাড়ে চিড় ধরেছে। তাদের চিকিৎসা চলছে।
জেলাশাসক শৈলেন্দ্র কুমার সিংহ জানিয়েছেন, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। বেশ কিছু ক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বাকি দর্শনার্থীদেরও মন্দিরে ঢোকার বন্দোবস্ত করে দেওয়া হয়। তারা সুষ্ঠুভাবে পূজা দিয়েছেন।
তনু হত্যার ৮ বছর, বিচারের আশায় মা
চাঁদপুরে বিআরটিসি বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু