গাজায় ২৮০৭ গণহত্যা, মৃত্যু বেড়ে ৩১৮১৯

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:৫২ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩১ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৭৩ হাজার ৯৩৪ জন। মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ১৪ হাজার শিশু। ৯ হাজার ২২০ জন নারী। আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বা নিখোঁজ রয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী গত ০৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২ হাজার ৮০৭টি গণহত্যা করেছে বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছেন। ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হতে হয়েছে তাদের। এছাড়াও গাজার ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ০৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। হামলায় ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়াও আরও ইসরায়েলিকে জিম্মি করে তারা। এরপর গাজায় সাঁড়াশি অভিযান শুরু করে ইসরায়েল। ইতোমধ্যেই দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত