কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আরও একজনের মৃত্যু, একে একে প্রাণ হারালেন ১৪ জন  

  • বুধবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে কমলা খাতুন (৬৫) নামে আরও একজন মারা গেছেন
  • ঘটনাটিতে এখন পর্যন্ত ১৪ জন মারা গেল, বর্তমানে ১৪ জন রোগী ভর্তি আছে
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১১:১৬ এএম

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় কমলা খাতুন (৬৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৪ জনের মৃত্যু হলো।

বুধবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, কমলা খাতুনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৪ জন মারা গেল। বর্তমানে ১৪ জন রোগী ভর্তি আছে।

কমলার ছেলে শাকিল আহমেদ জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার পানগাড়ি গ্রামে। তারা সবাই কালিয়াকৈরে থাকেন। এই ঘটনায় তার নাতিন জামাই পোশাক শ্রমিক লালন মিয়া (২৪) দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত