নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে বিএনপি'র দুই কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বেন্দার চর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন বাহিরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে সোহেল রানা (৪২) এবং ছোটকালিয়া গ্রামের নিসার উদ্দিনের ছেলে শাহিন (৪৭)।
কালিয়া থেকে মামুনুর রশিদ জানান, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি'র মধ্যে উত্তেজনা চলে আসছিল। আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে সোহেল রানা এবং শাহীন ঘটনাস্থলেই নিহত হন।