বেলারুশের সাবেক আইস হকি খেলোয়াড় কনস্টানটিন কোল্টসভ ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আরিনা সাবালেঙ্কার প্রেমিক।
২০০২ ও ২০১০ সালে বেলারুশের হয়ে অলিম্পিক্স খেলেছিলেন কনস্টানটিন। তার মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়ার ক্লাব সালাভত ইউলেভ।২০২১ সালের জুন থেকে টেনিস তারকা সাবালেঙ্কার সঙ্গে সম্পর্ক ছিল কনস্টানটিনের। সমাজমাধ্যমে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যেত।
মৃত্যুর সময় কনস্টানটিন মায়ামিতে ছিলেন। সাবালেঙ্কার মায়ামি ওপেনে খেলার কথা আছে। বিবিসির খবরে বলা হয়েছে মায়ামি পুলিশ বলছে, কনস্টানটিন আত্মহত্যা করেছেন।
প্রেমিকের মৃত্যুর পর সাবালেঙ্কা মায়ামি ওপেনে খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। সাবালেঙ্কার দ্বিতীয় রাউন্ডে খেলার কথা স্পেনের পাওলা বাদোসার বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা প্রথম রাউন্ডে বাই পান।
চলতি বছর এবং গেল বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছে সাবালেঙ্কা।
বরফের উপর দ্রুতগতিতে খেলতে পারতেন বলে বিখ্যাত ছিলেন কনস্টানটিন। খেলোয়াড় হিসাবে সালাভতের হয়ে রাশিয়ান সুপার লিগ জিতিয়েছিলেন দলকে। কোচ হিসেবে যোগ দিয়েছিলেন সেই ক্লাবেই।
