ভারী তুষারপাতের কবলে দার্জিলিং, তাপমাত্রা নামল ছয় ডিগ্রিতে

  • স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে সান্দাকফুতে তুষারপাত শুরু হওয়ায় তাপমাত্রা নেমে আসে 
  • প্রতি বছরই দার্জিলিং এ শীতের মৌসুমের পর পাহাড়ে পানির সংকট দেখা দেয় 
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০২:৪৬ পিএম

ক্যালেন্ডারের পাতায় এখন মাঝ মার্চ। ভরা বসন্ত বর্তমানে। আর এই বসন্তের মধ্যেই ভারী তুষারে ঢেকেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শহর দার্জিলিংয়ের শিখর।

স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে। এর ফলে দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছে, তবে অনুভব হচ্ছে ১ ডিগ্রির মতো জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

অন্যদিকে মঙ্গলবার রাত থেকে দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঘন ঘন বাজ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে পাহাড়ে বৃষ্টিপাত শুরু হয় এবং সকাল ৩ টা থেকে পাহাড়ে ভারী বজ্রপাত শুরু হয়। এটিকে দার্জিলিং এ বছরের প্রথম বজ্রঝড় বলা হচ্ছে।

এদিকে বৃষ্টিপাতে খুশি স্থানীয় বাসিন্দারা। এতে করে পাহাড়ি অঞ্চলে পানির সংকট কেটে যাওয়ার প্রত্যাশা করছেন তারা।

দার্জিলিং এ শীতের মৌসুমের পর থেকেই পাহাড়ে পানির সংকট দেখা দেয় প্রতি বছর। স্থানীয় পৌরসভার পক্ষ থেকে পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানায় স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত