থালাপাতি বিজকে দেখে চড়াও ভক্তরা, অভিনেতার গাড়ি ভাঙচুর!

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:১৯ পিএম

কেরালায় শুরু হয়েছে থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘গোট’-এর শুটিং। বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশে রওনা দেওয়ার সময় একদল ভক্ত অভিনেতার গাড়ির পিছু নেয়। তার পর গাড়ি হোটেলে পৌঁছাতেই প্রিয় নায়ককে সামনে থেকে দেখতে চড়াও হন ভক্তরা। রীতিমতো গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েন, ভাঙচুর করেন। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজয়ের গাড়ি। তবে ভক্তদের তাণ্ডব শুরুর আগেই নিরাপত্তারক্ষীদের সাহায্যে গাড়ি থেকে বেরিয়ে আসেন অভিনেতা। সোশ্যালে সেই ভিডিও এখন ভাইরাল।

প্রসঙ্গত, শুধু অভিনেতা নয়। বিজয় থালাপাতি এখন রাজনীতির মাঠেও সরব। খুলেছেন নতুন দল। দলের নাম ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগেই নতুন দল খুলে চমক দিতে চলেছেন দক্ষিণী তারকা। রাজনীতির মাঠে বিজয়ের পাখির চোখ বিধানসভা নির্বাচনই। তবে ভক্তদের অনুবোধ বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেন ২০২৪ লোকসভা নির্বাচনেই লড়বে তার দল।

প্রায় ৬৮টি তামিল সিনেমাতে এখন পর্যন্ত অভিনয় করেছেন থালাপাতি বিজয়। প্রতিটি সিনেমাই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। খুব অল্প সময়ের মধ্যেই নিজের ফ্যানবলয় তৈরি করেছেন নায়ক। এবার সেই ফ্যানদের দিকে তাকিয়েই নির্বাচনের মাঠে বিজয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত