‘পুষ্পা’ সিনেমার ‘ও আন্তাভা’ আইটেম গানে পারফর্ম করে মাতিয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। এর পর তাকে দেখা গেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সেকেন্ড সিজনে। তার পর থেকে শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, পুরো দেশ জুড়েই আলোচনায় তিনি। তারপরেও বলিউডে সেভাবে এন্ট্রি পাচ্ছেন না। বরং, তাকে বাইপাস করে রাশমিকা মান্দানা ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন।
আসলে এত গল্প এক ভিডিওকে ঘিরে। সম্প্রতি অ্যামাজনের আগামী প্রজেক্টের লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা গেছে করণ জোহরকে। সেখানেই হঠাৎ মঞ্চে উঠে করণকে পায়ে হাত দিয়ে সালাম করেন সামান্থা। অভিনেত্রীর এমন কাণ্ড দেখে চিল চিৎকার করণের। করণে প্রকাশ্যেই বলে উঠলেন, ‘আমি এখনও এত বুড়ো হইনি। সবে মাত্র মিডল এজ ক্রাইসিস থেকে বেরিয়েছি। আর ফিরতে চাই না।’
এই ভিডিও ভাইরাল হতেই, নেটপাড়ার একাংশ বলছে বলিউডে, বিশেষ করে করণের সিনেমাতে সুযোগ পাওয়ার জন্যই নাকি সামান্থা এমন করেছেন। যেহেতু বলিউডে করণের আধিপত্য অনেকটাই, তাই করণকে হাত রাখতেই নাকি সামান্থার এমন কাণ্ড।
অ্যামাজনে মুক্তি পাবে সামান্থা অভিনীত ‘সিটাডেল সিজন ২’। প্রিয়াঙ্কা চোপড়ার মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটা। সেই সিজনের ঘোষণা করতেই মঞ্চে হাজির হয়েছিলেন সামান্থা।
বিবাহবিচ্ছেদের পর নাগা চৈতন্য ও সামান্থা নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। সামান্থা নতুন কোনও সম্পর্কে না জড়ালেও, শোনা যাচ্ছে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। তবে সামান্থার এখন শুধু ক্যারিয়ারেই মন।
কিছুদিন আগে এক সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘সবার জীবনেই ওঠা-নামা চলে। তবে যখন আমার জীবনে কঠিন সময় এল, তখনই বিয়ে ভাঙল। আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে দুদিকেই একসঙ্গে ঝড় উঠল। কাউকে বলিনি আমার যন্ত্রণার কথা। যা সহ্য করেছি, তা একাই।’
আমি এখনও নিজেকে আবিষ্কার করছি: বোমান ইরানি 