দক্ষিণী চিত্রাভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ইন্টার মিয়ামির জার্সি উপহার দিলেন বিশ্ববিখ্যাত ফুটবল তারকা বেকহ্যাম। সম্প্রতি মেটা ইন্ডিয়া কর্তৃক আয়োজিত একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে এসেছিলেন তিনি। বেকহ্যামের সঙ্গে সেখানে নানা বিষয়ে কথা বলেন সামান্থা। অনুষ্ঠানের পর সামান্থা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বেকহ্যামের প্রশংসায় পঞ্চমুখ হন। বেকহ্যাম তার মালিকানাধিন ইন্টার মিয়ামির একটি জার্সি সামান্থাকে উপহার দেন। ভিডিওতে সামান্থা বলেন, ‘আমি অনেক বার বলেছি যে, একজন ভালো মেন্টর খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর আমি বলতে পারি, এই ব্যক্তিটি, যাকে আজ আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, সত্যিই প্রতিটি দিক থেকে অনুপ্রেরণামূলক।’
বেকহ্যামের সঙ্গে সাক্ষাতের পর সামান্থা বলেন, ‘ডিসিপ্লিনে পূর্ণ, এক অসাধারণ বাবা, অসাধারণ স্বামী, কমিউনিটির জন্য এক বিশাল স্তম্ভ, আর যদি আপনি মেন্টর খুঁজছেন, তাহলে আমি মনে করি, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যাকে আপনাকে অনুসরণ করা উচিত।’
ডেভিড বেকহ্যাম তার ভারত সফরের সময়ে বিষাখাপত্তনমে স্কুলশিশুদের সঙ্গে সময় কাটান এবং মুম্বাইয়ে একটি হোটেলে ‘দাল কি চাট’ তৈরি শেখেন।সোশ্যাল মিডিয়ায় তিনি তার সফর নিয়ে লিখেছেন, এত মানুষের ভালোবাসা এবং সদয় আচরণে আমি মুগ্ধ। ধন্যবাদ আমার ঐতিহ্যবাহী অভ্যর্থনা এবং দাল কি চাট শেখানোর জন্য। মুম্বাইয়ে কিছু সুন্দর স্মৃতি তৈরি করছি।
ঐশ্বরিয়াকে আমি ইসলাম ধর্মে আনব, নাম রাখব আয়েশা রাই: পাকিস্তানি মুফতি আব্দুল কাফি
দুপুর আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন বিএনপির