প্যারিসের পালস ভবনে অনুষ্ঠিত হয়ে গেল অলিম্পিকে পুরুষ ফুটবলের ড্র। যেখানে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ বি তে। স্বাগতিক ফ্রান্সের অবস্থান গ্রুপ এ তে। ফ্রান্স-যুক্তরা্ষ্ট্রের ম্যাচ দিয়ে পর্দা উঠবে প্যারিস অলিম্পিক পুরুষ ফুটবলের।
এবার আর্জেন্টিনা দলে মেসির খেলা সম্পর্কে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি, ওর ইনজুরি নিয়ে, ও কেমন বোধ করছে তা নিয়ে। বাস্তবতা বিবেচনায় কোপা আমেরিকার জন্য ওর অলিম্পিকে খেলা একেবারেই কঠিন তবে আমি আশা ছাড়ছি না।’
প্যারিস অলিম্পিকে পুরুষ ফুটবলের গ্রুপ:
|
|
গ্রুপ এ |
গ্রুপ বি |
গ্রুপ সি |
গ্রুপ ডি |
১ |
ফ্রান্স |
আর্জেন্টিনা |
এএফসি ২ |
এএফসি ১ |
২ |
যুক্তরাষ্ট্র |
মরক্কো |
স্পেন |
প্যারাগুয়ে |
৩ |
প্লেঅফ বিজয়ী |
এএফসি ৩ |
মিশর |
মালি |
৪ |
নিউজিল্যান্ড |
ইউক্রেন |
ডমিনিকান রিপাবলিক |
ইউক্রেন |
অলিম্পিক ফুটবলে প্রতিটি দেশের অনূর্ধ্ব-২৩ পর্যায়ের দল অংশ নিলেও ৩ জন সিনিয়র খেলোয়াড় প্রতি দলে খেলতে পারেন। গতবারের স্বর্ণজয়ী ব্রাজিল দলে খেলেছিলেন দানি আলভেজ।
