এই পদের জন্য আমি সেরা ব্যক্তি নই মন্তব্য করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। একই সঙ্গে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়াবেন তিনি।
বুধবার রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি।
ডাবলিনের সরকারি ভবনের বাইরে সাংবাদিকদের ভারাদকার বলেন, ‘আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব।‘
‘ব্যক্তিগত ও রাজনৈতিক’ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারাদকার বলেন, আয়ারল্যান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আর ‘সেরা উপযুক্ত ব্যক্তি’ হিসেবে মনে করেন না তিনি।
এ সময় আগামী ৬ এপ্রিল দলের নতুন প্রধান নির্বাচনের আহ্বান জানান এই আইরিশ প্রধানমন্ত্রী।
২০১৭ সালে ৩৮ বছর বয়সের আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফাইন গেইল নেতা লিও ভারাদকার।
এদিকে ভারাদকারের পদত্যাগের ঘোষণার পর আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কয়েকজনের নাম সামনে এসেছে। তাঁরা হলেন—উচ্চশিক্ষা মন্ত্রী সিমন হ্যারিস, উদ্যোক্তাবিষয়ক মন্ত্রী সিমন কোভেনি, সরকারি ব্যয়বিষয়ক মন্ত্রী প্যাসক্যাল ডোনোহাউ ও বিচারবিষয়ক মন্ত্রী হেলেন ম্যাকএন্টি।
গাজায় ৭ দিনে শতাধিক ত্রাণকর্মী নিহত, ৩২ হাজার ছুঁই ছুঁই মৃত্যুর সংখ্যা
ক্রেতা সংকটে সু চির ৯ কোটি ডলারের বাড়ি