রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় ভøাদিমির পুতিনকে গতকাল বৃহস্পতিবার অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত রবিবার অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ভøাদিমির পুতিন।
রাশিয়ায় গত ২০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জোসেফ স্তালিন। ২৯ বছর ক্ষমতায় ছিলেন তিনি। পঞ্চম মেয়াদ পূর্ণ করলে স্তালিনের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রুশ শাসক হবেন পুতিন।
৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পুতিন। এটি সোভিয়েত ইউনিয়নের পর রাশিয়ায় বিপুল ভোটে জয়ী হওয়ার রেকর্ড।
এদিকে পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।
