চিকিৎসা শেষে আগামীকাল শনিবার ঢাকায় ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২২ মার্চ) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মির্জা ফখরুল।
এর আগে গত গত ৩ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
