গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী-কালিগঞ্জ-ভৈরব মহাসড়কের নলছটা এলাকায় ট্রাক ও কভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাক চালক নিহতের ঘটনা ঘটেছ।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে কালীগঞ্জ উপজেলা দিক হতে একটি দ্রুতগামী ট্রাক টঙ্গী যাওয়ার পথে নলছটা নামক স্থানে ব্রিজ পার হতেই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের সম্মুখ ভাগ দুমরে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে মারা যায়। কভার্ড ভ্যানের তেমন কোনো ক্ষতি হয়নি।
নিহত ট্রাক চালক কুষ্টিয়া জেলার খয়ের চারা গ্রামের মৃত সামছুদ্দিন মন্ডলের ছেলে নুর মোহাম্মদ। ঘটনার পর ট্রাকের হেলপার পালিয়ে যায়। পরে কালীগঞ্জ থানা সংবাদ পেয়ে এসআই মাজেদুর ইসলাম ঘটনাস্থলে যান এবং সড়কটি যানজট মুক্ত করে চলাচলের জন্য সড়কটিকে অবমুক্ত করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহতাব আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
