নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) আটি ওয়াপদা কলনি পরিত্যাক্ত মনোয়ারা জুট মিল এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
গ্রেপ্তারকৃতরা হলেন-আটি ওয়াপদা কলনি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রবিউল ইসলাম(২৭), মৃত জব্বার মুন্সির ছেলে আজিজুল হক(২১), দেলোয়ার হোসেনের ছেলে মো. মুছা(২১), বাচ্চু শেখের ছেলে মো. আফিজ(২৪) ও আনোয়ার হোসেনের ছেলে আদনান(২২)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পরিত্যক্ত মনোয়ারা জুট মিল এলাকায় কিছু যুবক ডাকাতি করার প্রস্তুতিকালে অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
