ওমরাহ পালনকারীদের যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম

পবিত্র ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের কিছু জিনিস বহন করার বিষয়ে সতর্ক করেছে সৌদি আরব। বুধবার (২৭ মার্চ) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন করে এ নির্দেশনা দেয়।

এতে বলা হয়েছে, ওমরাহ পালন করতে আসা কেউ লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে সৌদিতে প্রবেশ করতে পারবেন না। খবর দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার একজনকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি। মূলত ভিড় কমাতে ও সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১১ মার্চ সৌদিতে রমজান মাস শুরু হয়। রমজানের প্রথম ১০ দিনে এক কোটিরও বেশি মুসল্লি কাবা মসজিদে নামাজ আদায় করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত