নির্বাচন করার মতো টাকা না থাকার কারণে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দেশটির লোকসভা নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
ভারতের শাসক দল বিজেপির হয়ে অন্ধ্রপ্রদেশ অথবা তামিল নাড়ু থেকে তার নির্বাচন করার কথা ছিল। কিন্তু অর্থ সংকটে থাকায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্ধীতা না করার সিদ্ধান্ত নেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, বুধবার (২৭ মার্চ) এক সম্মেলনে নির্মলা সীতারামণ বলেন, নির্বাচন করার মতো পর্যাপ্ত অর্থ আমার নেই। এছাড়া অন্ধ্রপ্রদেশ নাকি তামিল নাড়ু এটি নিয়েও আমার সমস্যা আছে। নির্বাচনে জয় পাওয়ার যে কয়েকটি নির্ণায়ক রয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন রয়েছে।
অর্থমন্ত্রী হয়ে কেনো নির্বাচন করার মতো টাকা নেই এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের অর্থসম্পদ তার নয়। তিনি বলেন, আমার বেতন, আমার আয় এবং আমার সঞ্চয় আমার এবং এগুলো ভারতের সম্পদ নয়।
