ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই  

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৬:৩৭ পিএম


চট্টগ্রাম চন্দনাইশে এক ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাইন্যয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আবু সাদেক শিবলু। তিনি একজন গ্যাস ব্যবসায়ী। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আবু সাদেক শিবলু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত