গুড ফ্রাইডে কী ও কেন গুরুত্বপূর্ণ

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১১:৪৬ এএম

আজ গুড ফ্রাইডে। সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে বড়দিনের পাশাপাশি এদিনটিও খুব গুরুত্বপূর্ণ। যিশুখ্রিষ্টকে যেদিন ক্রুশে বিদ্ধ করা হয়, সে দিনটি ছিল শুক্রবার, সেই থেকে প্রতিবছর গুড ফ্রাইডে শ্রদ্ধার সঙ্গে পালন করে খ্রিষ্টধর্মাবলম্বীরা।

তাদের কাছে বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিনটি হলি ফ্রাউডে, গ্রেট ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে হিসেবেও পরিচিত।

দিনটি যে কারণে খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ
গুড ফ্রাইডেতে যিশুখ্রিষ্টকে ক্রুশে বিদ্ধ করার ঘটনা আজও সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে শোকের। এদিনে খ্রিস্টানরা উপোস করেন। তারা যিশুর ওপর অত্যাচারের কথা স্মরণ করে শোক করেন। বাইবেল অনুসারে, গুড ফ্রাইডের দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শোকের সময়। এসময়ের মধ্যেই যিশুখ্রিষ্টের ওপর অত্যাচার করে তাকে ক্রুশবিদ্ধ করা হয়।

এদিন খ্রিস্টানরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় যোগ দেন। বাড়িতেও তারা শোক পালন করেন। ধর্মীয় রীতি মেনেই দিনটি পালন করা হয়।

ক্রুশবিদ্ধ হওয়ার আগের রাতে যিশুখ্রিষ্ট তার অনুগামীদের সঙ্গে শেষবার যে খাবার খেয়েছিলেন, তা লাস্ট সাপার হিসেবে পরিচিত। এসময় থেকেই খ্রিস্টানদের ধর্মীয় আচার পালন শুরু হয়। এই আচার চলে ইস্টার সানডে পর্যন্ত। তবে খ্রিস্টানদের সব গোষ্ঠীর মানুষ গুড ফ্রাইডে পালন করে না। ক্যাথলিক, ইস্টার্ন অর্থোডক্সের মতো গোষ্ঠীর সদস্যরা দিনটি ভক্তিভরে পালন করে।

কোন দিন গুড ফ্রাইডে ও ইস্টার সানডে
প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত ২০ মার্চ থেকে ২৩ এপ্রিলের মধ্যে গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করা হয়। এবারের গুড ফ্রাইডে পালন করা হচ্ছে আজ (২৯ মার্চ)। আর ইস্টার সানডে হবে ৩১ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত