মহান স্বাধীনতার মাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশন।
আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশেনর মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাকারিয়া ফাউন্ডেশনের সদস্য ডা. জাকির সুমন, ডা. জাহান শামস নিটল, ডা. মনজু, ডা. তারিক, ডা. উজ্জ্বল, ডা. মেহেদী, ডা. মুরাদ, ডা. শুভ, ডা. মিম, ডা. রানা, ডা. ফয়সাল, ডা. মুনির, ডা. স্বীকৃত, ডা. সামি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মো. বাবুল শেখ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম।
