কুলাউড়ায় জঙ্গলে গাছের সঙ্গে বাঁধা কিশোরীর লাশ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:২০ এএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নওয়াবাগান এলাকায় গতকাল শুক্রবার দুপুরে একটি টিলায় জঙ্গলের ভেতর গলায় ওড়না পেঁচানো গাছের সঙ্গে বাঁধা অবস্থায় রেখা বেগম (২০) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রেখা ওই ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি হত্যাকান্ড।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার সঙ্গে রেখার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেন। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয়রা নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুরে রেখার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নুল হক সোনা মিয়া বলেন, রিয়াজের বিরুদ্ধে এলাকায় শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত