প্রয়াত হলেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। অসুস্থবোধ করলে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। । গতকাল শুক্রবার রাতে সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, আজ শনিবার বালাজির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর শুনে তার অনুরাগী ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। পরিচালক মোহন রাজা তার এক্স হ্যান্ডলের মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লিখেছেন, ‘খুবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনি অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তার আত্মার শান্তি কামনা করি।’
মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু ড্যানিয়েল বালাজির। ‘মাধাথিল’ চলচ্চিত্রের মাধ্যমে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে তার অভিষেক। তামিল ছবিতে মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত তাকে। দুরন্ত অভিনয়ে খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছিলেন ড্যানিয়েল বালাজি। গৌতম মেনন ও সুরিয়া-জ্যোতিকার ‘কাখা কাখার’ ছবিটি তাকে জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তী সময়ে তিনি ‘বিধি মাধি উল্টা’, ‘পোলাধবন’-সহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন।
ফিল্মফেয়ারে জয়া, ফারিণ ও সোহেলের বাজিমাত