কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১১:৪৫ এএম

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ রবিবার (৩১ মার্চ) সকাল ৮টায় মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। এছাড়াও দুই যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেট কারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত