রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আজ সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ডেমরার ধার্মিকপাড়ার কোনাপাড়া এলাকায় বাসে আগুনের খবর পেয়ে রাত ৮ টা ৫৯ মিনিটে ফায়ার সার্ভিস রওনা হয়। দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।
