অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন খসরু চৌধুরী 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:০০ পিএম

রাজধানীর তুরাগ এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী। বুধবার বেলা বারোটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ড ধ‌উর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর কমলা রানী মুক্তা, আওয়ামী লীগ নেতা সোহেল শেখ। এর আগে সকাল সাড়ে ১০টায় রানাভোলা ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ও ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ আয়োজিত কামারপাড়া স্কুল মাঠে ঈদ উপহার পৌঁছে দেন সংসদ সদস্য খসরু চৌধুরী। 

দিনভর ৯টি স্পটে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১৮ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন তিনি। 

এসময় ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, এই উপহার মাননীয় প্রধানমন্ত্রী উপহার। সবাই তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য যারা এই দেশকে স্বাধীন করতে রক্ত দিয়েছেন। আপনারা সবাই ঈদ উপহার পাবেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই আয়োজন। 

ঈদ উপহার নিতে আসা মানুষের চোখে মুখে আনন্দের ছোঁয়া দেখা যায়। উপহার নিতে ছোট বড় বৃদ্ধা সকল বয়সী লোকের সমাগম ঘটে। ঈদ উপহার নিতে আসা ইয়াসমিন আক্তার দেশ রূপান্তরকে জানান, ধ‌উর আলেয়া সুইটার গার্মেন্টসের পেছনে ময়মনসিংহ পট্টিতে থাকেন। সকালে উপহার নিতে আসেন। পরিবারের কর্তা অসুস্থ এই ঈদে কিছু কেনা হয়নি। উপহার পেয়ে খুব ভালোই লাগছে। 

জবেদা বেগম দেশ রূপান্তরকে জানান, অসুস্থ শরীর নিয়ে এসেছেন উপহার নিতে। ছেলে সন্তান নেই আছে ছয়টি মেয়ে স্বামীও অসুস্থ। বাবনারটেক থেকে অনেক কষ্ট করে এসেছি। আমার চেয়ে আমার পরিবারের প্রয়োজন বেশি। 

উপহার নিতে আসা অনেকেই বলছেন, এ ধরনের ব্যবস্থা আমাদেরকে উৎসাহিত করে। সবসময়ই প্রধানমন্ত্রী উপহার আমরা পেয়ে থাকি। মানুষের টাকা আছে কিন্তু সাহায্য সহযোগিতা করে না। সাহায্য সহযোগিতার জন্য মানুষকে উৎসাহিত করা উচিত। যাতে হতদরিদ্র আছে তাদের পাশে দাঁড়াতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত