কেন রাখিকে বিয়ে করেছিলেন, মুখ খুললেন প্রাক্তন স্বামী 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম

গত বছরের মে মাসে চুপিসারে আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। সেই খবর প্রকাশ্যে আসার কয়েক মাস পরেই আসে বিবাহবিচ্ছেদের ঘোষণা। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাদের দাম্পত্যকলহ।

রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। জেল খেটে বেরিয়ে নতুন জীবন শুরু করেছেন আদিল। চলতি মাসে ‘বিগ বস ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন তিনি। তবু রাখি-আদিল বিবাদ মেটার নাম গন্ধ নেই। যদিও আদিল জানান অভিনেতা হতে চেয়েছিলেন, ভেবেছিলেন রাখির নাম ভাঙিয়ে ‘বিগ বস’-এর ঘরে যাবেন। তা হলে কি সেই কারণে বিয়ে করেন বলিউডের ‘ড্রামা কুইন’কে!

কিছু দিন আগেই রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার প্রাক্তন স্বামী আদিল। খবর, আদিলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হতে পারে— এই আশঙ্কা থেকে নাকি আগেভাগেই আদালতের দ্বারস্থও হয়েছেন টেলি তারকা। ‘বিগ বস’ খ্যাত তারকার বিরুদ্ধে গোপন ভিডিও ফাঁসের অভিযোগ তুলে অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল।

যদিও রাখি বারবার দাবি করেছেন প্রচারের আলোয় আসতেই নাকি এই বিয়ে করেছেন। এবার রাখির কথায় আংশিক সম্মতি দিয়ে আদিল বলেন,‘হ্যাঁ আমি অভিনেতা হতে চেয়েছিলাম। ‘বিগ বস’ এ যাব সেটাও ভেবেছিলাম। কিন্তু তার জন্য রাখিকে বিয়ে করার প্রয়োজন নেই। আসলে প্রচার দরকার ছিল রাখির। সেই কারণে ও বিয়েটা করে। আসলে ও সারাক্ষণ প্রচারে থাকতেই ভালবাসে। গত সিজনে ‘বিগ বস’ এর ঘরে যেতে পারেনি। কারণ আমি জেলবন্দি ছিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত