থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি, আতঙ্ক

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পিএম

বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলির খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে থানচির বাজার-সংলগ্ন এলাকায় গোলাগুলি শুরু হয়। এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো জানান, থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত