হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বাঘাসুরা সড়ক বাজার থেকে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ছোটন বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি বাঘাসুরা গ্রামের মজনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৫ সালের ১২ মে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম, প্রকাশনা, প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়ে ছিল। যা আজও বহাল রয়েছে।