জোড়া হ্যাটট্রিকের পর গোলশূন্য রোনালদোর কষ্টের জয়

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১:০৪ এএম

সৌদি প্রো লিগে নিজেদের ম্যাচে ৬৬ মিনিটে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি নেমেও স্কোরবোর্ডে নাম লেখাতে পারেননি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা সিআরসেভেন এ দিন যেন নিজের ছায়া হয়েই ছিলেন। তবে যোগ করা সময়ে তার দল গোল পাওয়ায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আল-নাসর।

রোনালদোর ম্যাচ ছিল আল দামাকের বিপক্ষে। ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছে নাসর। দলের হয়ে জয়সূচক গোলটি করেন আইমেরিক ল্যাপোর্টে।

লিগের অন্য ম্যাচে আল-খালিজের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে আল-হিলাল। দলটির হয়ে জোড়া গোল করেন ম্যালকম। একটি করে গোল করেন সালেহ আল-সেহরি ও আব্দুল্লাহ আল হামদান। অপরদিকে খালিজের হয়ে গোল করেন মোহাম্মেদ শেরিফ।

অপর দুটি ম্যাচ সমতা দিয়ে শেষ হয়েছে। আল-ইত্তিহাদ ও আল-তাউন ম্যাচে হয়েছে গোলশূন্য ড্র। আল-ওয়েহদা ও আল-আহলি ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত