বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি এস এম মান্নান (কচি) দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারারাও ২০২৪-২০২৬ মেয়াদের জন্য বাণিজ্য সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ শনিবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিদায়ী পরিচালনা পর্ষদ নতুন বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় বিজিএমইএ এর ২০২২-২০২৩ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী গৃহীত হয় এবং ২০২৩-২০২৪ সালের বাজেট অনুমোদন করা হয়।
নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন সৈয়দ নজরুল ইসলাম ১ম সহসভাপতি; খন্দকার রফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি; আরশাদ জামাল (দীপু) সহসভাপতি; মো. নাসির উদ্দিন সহসভাপতি (অর্থ); মিরান আলী সহসভাপতি; আব্দুল্লাহ হিল রাকিব সহসভাপতি এবং রকিবুল আলম চৌধুরী সহসভাপতি।
ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকগন হলেন শহিদউল্লাহ আজিম, আসিফ আশরাফ, মো. ইমরানুর রহমান, শোভন ইসলাম, হারুন আর রশিদ, মোহাম্মদ সোহেল সাদাত, আশিকুর রহমান (তুহিন), আনোয়ার হোসেন (মানিক), মেসবাহ উদ্দিন খান, শামস মাহমুদ, রাজীব চৌধুরী, আবরার হোসেন সায়েম, মো. শাহাদাত হোসেন, মো. জাকির হোসেন, নুসরাত বারী আশা, মো. মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ঐশী, মো. নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর এবং মো. রেজাউল আলম (মিরু)। চট্টগ্রাম থেকে পরিচালকরা হলেন মোহাম্মদ মুছা, আমজাদ হোসেন চৌধুরী, এম আহসানুল হক, মোস্তফা সরোয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মো. শহীদুল্লাহ এবং মো. আবছার হোসেন।
এস এম মান্নানের (কচি) নেতৃত্বে সম্মিলিত পরিষদ, বিজিএমইএ এর ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩৫টি পদে– ঢাকায় ২৬টি এবং চট্রগ্রামে ৯টি পদে জয়লাভ করে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে।
ইলিশে ট্রলার ভরে যাওয়ায় অর্ধেক জাল ফেলে আসলো জেলেরা
মোবাইলে ভিডিও গেমস ইনস্টলের কথা বলে বন্ধুকে ডেকে হত্যা