খুলনার রূপসা রেল সেতুর ৭৩ নৱম্বর পিলারে ধাক্কা লেগে সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের দুই জন নিখোঁজ হয়েছেন।
রবিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রূপসা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই জন হলেন বাবুর্চি কালাম ও গ্রিজার সাফায়েত।
প্রত্যক্ষদর্শী মাথাভাঙ্গা দুই স্লুইসগেট খেয়াঘাটের মাঝি ইউসুফ জানান, সাড়ে ১১টার দিকে খেয়াঘাটে মানুষ পারাপার করছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর ৭৩ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে। শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে নাবিকদের কুলে নিয়ে যায়।
নদীর পাশে অবস্থিত ওহাব জুট মিলের সিনিয়র মিস্ত্রি জাহিদুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সাথে জোরে ধাক্কা লাগে। এতে জাহাজের সামনে বেকে ফেটে যায়। পরে জাহাজটি ডুবতে প্রায় ৪৫ মিনিট সময় নেয়। ভরা জোয়ারে জাহাজটির ওপরে আন্তত ৩৫ থেকে ৪০ ফুট পানি রয়েছে। রূপসার নদীতে যে স্থানে জাহাজটি ডুবে আছে সেখানে পানি বুজ বুজ করছে।
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
তিনি জানান, কার্গো জাহাজে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদুর রহমান জানান, খবর পেয়ে নৌ পুলিশ, নৌ-বাহিনী, জেলা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম ও ফায়ার সার্ভিস নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করে। ইতোমধ্যে ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত গেছে। উদ্ধারে কাজ চলছে।
ঝড়ে বাউফলে নিহত ২, বিদ্যুৎ-বিচ্ছিন্ন দুমকি
১০ মিনিটেই লণ্ডভণ্ড পিরোজপুর, নারী নিহত