‘দেশে শান্তি বজায় রাখতে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন’

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১০:১১ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, এদেশে শান্তি বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এই শান্তি বজায় থাকায় আমরা কোনো প্রকার সমস্যা ছাড়াই ঈদের নামাজ আদায় করতে পারছি।

আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদের প্রথম জামাতের আগে একথা বলেন তিনি।

এ সময় মাদারীপুর জেলা শহরের হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। মুসল্লিদের সুবিধার জন্য মাদারীপুর পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ পৌর ঈদগাহ মাঠসহ পৌরসহরে একাধিক ঈদের জামাতের ব্যবস্থা গ্রহণ করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত