শেখ হাসিনা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছেন: শাজাহান খান

আপডেট : ২৫ মে ২০২৪, ০৫:৫৯ পিএম

রাষ্ট্র পরিচালনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বিস্ময় সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

আজ শনিবার মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের সুচিয়ারভাঙ্গা দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে সংবর্ধনা ও যোগদান উপলক্ষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ সৃষ্টি করেছেন। এখন তারই সুযোগ্য কন্যা সুনামের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছেন।

অনুষ্ঠানে মস্তফাপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানসহ জেলা উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত