অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পিএম

অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে ঈদের দিনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে  রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সেখানে যান তিনি।

আইজিপি চিকিৎসাধীন অসুস্থ পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ ও জনগণের অব্যাহত অগ্রযাত্রা, শান্তি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন। পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এরপর আইজিপি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে চিকিৎসাধীন অ্যাডিশনাল ডিআইজি তোফায়েল আহমেদ, কনস্টেবল মো. আবদুর রাজ্জাকসহ অসুস্থ পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত