ঈদের জামাত শেষে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন 

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:৩১ পিএম

যুদ্ধ-বিধ্বস্ত দেশ ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানিয়ে ঈদের জামাত শেষে মানববন্ধন করেছে প্যালেস্টাইন সংহতি কমিটি, যশোর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলার কেন্দ্রীয় ঈদ গাহের সামনে এ মানববন্ধনে অংশ নেন নানা বয়সের মানুষ।

এ সময় ফিলিস্তিনে দখলদার গণহত্যাকারী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার ও যুদ্ধাপরাধী হিসেবে বিচারের দাবি করা হয়। বক্তারা এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজার শিশু ও নারী পুরুষের দুঃখ-দুর্দশার কথা স্মরণ করে তাদের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, এবার ঈদ এক দর্বিষহ সময়ের মধ্যে অতিবাহিত করছেন গাজাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমান, অ্যাড.আমিনুর রহমান হিরু, অধ্যাপক ইসরারুল হকসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত