গোসল করতে নেমে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে পৌলী নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার পৌলী নদীর আকুয়া অংশে এ ঘটনা ঘটে।

নিহত নিরব হোসেন (১৯) সদর উপজেলার সুরুজ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাতীহাটি সাহেদ হাজারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজছাত্র তার মামার বাড়ি কালিহাতী উপজেলার খল্লদ বাড়ি এলাকায় বেড়াতে যান। বন্ধুদের সাথে পৌলী নদীর আকুয়া অংশে গোসল করতে যান। গোসেলের এক পর্যায়ে ওই যুবকসহ কয়েকজন সাঁতার কাটতেছিল। এক পর্যায়ে ওই নিরব পানিতে ডুবে যায়। এ সময় নদীর আশপাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে। উপরে তুলে আনার পর স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম ও সদর উপজেলার ঘারিন্দা ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম (রতন) বলেন, মরদেহটি উদ্ধার করে স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত