কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে বাজে পারফরম্যান্সের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। এমএলএসে স্পোর্টিং কানসাস সিটিকে এক রোমাঞ্চকর ম্যাচে মেসি-সুয়ারেজের গোলে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। ফিরে পেয়েছে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্হান।
মেসির খেলা দেখতে ৭৩ হাজার দর্শক উপস্হিত হয়েছিল অ্যারোহেড স্টেডিয়ামে, যা মিসৌরি রাজ্যে ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এমএলএসের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ।
২ মার্চের পর এমএলএসে প্রথম ম্যাচ খেলতে নামা মেসি তাদেরকে মন্ত্রমুগ্ধ করে দেন দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ২৫ গজ দূর থেকে গোল করে। কানসাসের কোনো ডিফেন্ডারের বাধা না পেয়ে বাম পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করে মায়ামিকে ২-১ গোলে এগিয়ে নেন তিনি।
এর আগে ৬ মিনিটে পিছিয়ে পড়া মায়ামিকে ডিয়েগো গোমেজকে দিয়ে গোল করিয়ে সমতায় ফিরিয়েছিলেন মেসি।
৫৮ মিনিটে কানসাস সমতায় ফেরায় আবার ম্যাচেী প্রথম গোলদাতা এরিক টমির কৃতিত্বে।
৭১ মিনিটে ডিয়েগো গোমেজের বাড়ানো বল নিয়ে লুইস সুয়ারেজ যে গোলটি করেন সেটাই হয়ে থাকে জয়সূচক।
এই জয়ে ৯ খেলা ১৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ফিরেছে মায়ামি।
