গাজীপুরের শ্রীপুরে বসতঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম শরীফা আক্তার (২৫)। তিনি ওই গ্রামের শুভ আহম্মেদের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধারের পর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
নিহতের শ্বশুবাড়ির লোকজন বলছে, অভিমান করে শরীফা নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনার রাতে শুভ ঘরে ছিলেন না। কয়দিন আগে জেল থেকে বের হয়ে তিনি অন্য স্থানে থাকেন।
প্রতিবেশীরা জানান, শরীফা ও শুভ দম্পতির ২ বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি স্ত্রীর করা এক মামলায় শুভ জেল খেটে বের হয়েছে। এরপর থেকে তিনি স্ত্রীর সঙ্গে থাকেন না।
স্থানীয় ইউপি পরিষদ সদস্য মো. মানিক মিয়া জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আসলে ঘটনা কি তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। পুলিশ নিহতের স্বামী ও শাশুড়িকে তাদের হেফাজতে নিয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি। বিস্তারিত বলা যাবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে।
শিক্ষামন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অসুস্থ নেতাদের পাশে বিএনপি নেতা আমিনুল হক 