শিবচরে বজ্রপাতে দুজনের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পিএম

মাদারীপুর জেলার শিবচরে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বহেরাতলা উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩০) এবং বাশকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভাওর কান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাসেল মুন্সী (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়োবাতাস ও বৃষ্টি শুরু হয়। একই সাথে বজ্রপাতও হতে থাকে। এ সময় বহেরাতলা উত্তর ইউনিয়নের  আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর ওপর বজ্রাঘাত ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ফসলের ক্ষেতে পাটের বীজ বুনতে মাঠে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মো. রাসেল নামের এক যুবকের মৃত্যু হয়।

নিহত শারমিনের দেবর লোকমার ঢালী বলেন, যখন বজ্রপাত হয়। তখন দেখলাম একটি আলো জ্বললো। পরে আমি বের হতে হতেই দেখি আমার ভাবী মাটিতে পড়ে আছে। তার শরীর ধরে দেখি আগুন। পরে আমরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত