তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ এএম

রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এক লাইন দিয়ে চলাচল করছে ট্রেন।

ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এখনএকটি লাইন দিয়ে ট্রেন চলাচল চলছে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত