কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওগোল্লা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সেনাপ্রধান ছাড়াও আরও ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ২০ মিনিটে দেশটির রাজধানী নাইরোবি থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের অবস্থিত এলজিও মারাকওয়েট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তকাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাও হেলিকপ্টারের আরোহী ছিলেন।
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
ইরানের পর সিরিয়া ও ইরাকেও বিস্ফোরণ