১৭৭ এর আগে লখনৌকে আটকাতে হবে মোস্তাফিজদের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০:১৪ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনৌ সুপার জায়ান্টস এর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে আছেন বাংলাদেশের বাম হাতি পেসার মোস্তাফিজুর রহমান। টসে জিতে বোলিং বেছে নেন এলএসজি অধিনায়ক কেএল রাহুল। আগে ব্যাট করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৭৬ রান।

ম্যাচ জিততে হলে লখনৌকে ১৭৭ রানের আগে আটকে রাখতে হবে মোস্তাফিজদের। 

চেন্নাইয়ের হয়ে ৪০ বলে অপরাজিত ৫৭ রান করেন রবিন্দ্র জাদেজা। তার ইনিংসে ছিল ৫ চার ও ১টি ছক্কা। মহেন্দ্র সিং ধোনি ৩ চার, ২ ছক্কায় ৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

মোস্তাফিজকে ১ মে পর্যন্ত আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ এই তারিখের পর মোস্তাফিজকে আর পাবে না চেন্নাই,কারণ তখন জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবেন মোস্তাফিজ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন যে আইপিএল থেকে আর শেখার কিছু নেই মোস্তাফিজের।

অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হবার আগে তাই মোস্তাফিজকে বসিয়ে রাখছে না চেন্নাই সুপার কিংস। পিচ রিপোর্টে অ্যারন ফিঞ্চ বলেছেন, উইকেট আগের চাইতে শুষ্ক এবং লাল মাটির উইকেটে বল একটু থেমে আসবে। এমন উইকেটে মোস্তাফিজকে বসিয়ে রাখার ভুল করেনি চেন্নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত