দ্য হান্ড্রেড খেলা হচ্ছে না মোস্তাফিজের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

জিম্বাবুয়ে সফরে পাওয়া চোটেই সর্বনাশ হলো মোস্তাফিজুর রহমানের। এখনো সেরে না ওঠায় ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই বাঁহাতি পেসার। আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স। মোস্তাফিজের পরিবর্তে নতুন একজন খেলোয়াড়কে দলে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে তারা।

জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজের মধ্যে পাওয়া চোট নিয়ে দেশে ফিরে আসেন মোস্তাফিজ। এই কারণে বার্মিংহাম ফিনিক্সের হয়ে 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে খেলতে গত ১৩ জুলাই ঢাকা ছাড়ার কথা থাকলেও পারেননি তিনি।

যদিও ইতোমধ্যে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন কাটার মাস্টার। জানা গেছে, আগামীকাল অথবা পরশু বিসিবিতে নিজের ফিটনেস পরীক্ষা করাবেন তিনি।

এর মধ্যেই খবর এলো, দ্য হান্ড্রেড খেলা হচ্ছে না মোস্তাফিজের। এই ফ্র্যাঞ্চাইজি লিগ খলার জন্য অপেক্ষা আরো বড় হচ্ছে তার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত