যুক্তরাষ্ট্র আ. লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রনেল

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পিএম

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন দুরুদ মিয়া রনেল। গত বুধাবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত এক পত্রে তার সাংগঠনিক সম্পাদকের মনোনয়ন নিশ্চিত করা হয়।

রনেল দীর্ঘদিন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে শূন্যপদ পূরণের কর্মসূচি গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় দুরুদ মিয়া রনেলকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এক সময়ের সিলেটের রাজপথের আওয়ামী লীগ কর্মী দুরুদ মিয়া রনেল বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে দায়িত্ব দিয়েছে যথাযথ মর্যাদার সঙ্গে তা পালনে সচেষ্ট থাকব। দলের যেকোনো সঙ্কটে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। একই সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

প্রায় ১৩ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৭৬ সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু ও কিছু সদস্য দেশে গিয়ে স্ব স্ব এলাকার রাজনীতিতে যুক্ত থাকার ফলে বর্তমানে কিছুসংখ্যক পদ শূন্য ঘোষণা করা হয়।

কয়েকটি গুরুত্বপূর্ণ শূন্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন ডা. মাসুদুল হাসান, কাজী কয়েস, আইরিন পারভীন, সোলায়মান আলী, হাজি এনাম, আব্দুল হামিদ, খান শওকত, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, মেহরাজ ফাহমী, নাফিকুর রহমান তুরান ও সাইফুল আলম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত