হার্শা বললেন মোস্তাফিজকে নিয়ে বিসিবির ভাবনা মিথ্যে হবে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ মে থেকে। তাই ১ মে পর্যন্ত মোস্তাফিজকে আইপিএলে খেলার এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোস্তাফিজকে আইপিএলে না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলানোর ব্যাখায় বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী বলেছেন, আইপিএলে থেকে এই পেসারের শেখার কিছু নেই।

ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মনে করছেন ফিজকে নিয়ে বিসিবির ভাবনা মিথ্যে হবে।

তিনি বলেন, 'মোস্তাফিজ ১ মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মোস্তাফিজের জন্য বেশি ভালো। ডোয়াইন ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশিদিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিংয়ের সঙ্গটা অন্য রকম ব্যাপার।'

এ সময় হার্শা আরও যোগ করে বলেন, 'বাংলাদেশের ক্রিকেট ডিরেক্টর যা বলেছে আশা করি তা মিথ্যা হবে। কারণ সে বলেছে আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্নটা উঠছে কোথায় তাহলে তার জন্য ভালো। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে। এখানে খেলাটা মোস্তাফিজের জন্য খুবই ভালো। কারণ এখানে সে দারুণ বোলিং করছে।’

গতকাল অবশ্য লখনৌয়ের বিপক্ষে মোস্তাফিজ ভালো করেননি। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য লখনৌয়ের দরকার ছিল ১৭ রান। তবে মোস্তাফিজ চেন্নাইকে জেতাতে পারেননি। ম্যাচে তার বোলিং ফিগার ছিল এমন ৩.৩-০-৫১-১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত