ছোট শহর এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উন্নত ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল প্রযুক্তি ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে জিই হেলথকেয়ার বাংলাদেশে ‘এ ওয়ান-শিওর’ সংস্কারকৃত (রিফারবিশিং) আল্ট্রাসাউন্ড সিস্টেম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। সংস্কারকৃত ইউনিটগুলো চিকিৎসা সরঞ্জাম পুনঃব্যবহারযোগ্য করে তুলবে।
২৫৯টি পরিদর্শন এবং গুণমান পরীক্ষা করার পরে ‘এ ওয়ান-শিওর’ আল্ট্রাসাউন্ড সরঞ্জাম সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এতে গ্রামীণ রোগীরা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাবেন।
জিই হেলথকেয়ার জানিয়েছে, বাংলাদেশে উদ্যোগটি পরিচালনা করে, জিই হেলথকেয়ার ঢাকা ও চট্টগ্রামের প্রধান মেট্রো শহরগুলোতে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নির্ভরযোগ্য, নিরাপদ ও সাশ্রয়িমূল্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমাধান দেবে।
প্রতিষ্ঠানটির সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও চৈতন্য সারওয়াত বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম আরও উন্নত হবে এবং সর্বস্তরের মানুষ সেরা মানের সেবা পাবে বলে আমরা আশাবাদী।’
