স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. কামরুল 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ডা. মো. কামরুল হাসান। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব দূর রে শাহওয়াজ কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা মো. কামরুল হাসান আগামী ৬ মে এর মধ্যে কর্মস্থলে যোগদান করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত